Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় বিদ্যুৎস্পৃস্টে মিস্ত্রির মৃত্যু

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২১, ১২:২১ এএম

ফতুল্লায় বিদ্যুৎস্পৃস্টে মিস্ত্রির মৃত্যু
Swapno

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার নরসিংপুর এলাকায় বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃস্ট হয়ে সানাউল্লাহ (৪০) নামের এক বিদ্যুৎ মিস্ত্রির মৃত্যু হয়েছে। 

 

শনিবার (১৬ অক্টোবর) বিকেলে ফতুল্লার কাশিপুর ইউনিয়নের উত্তর নরসিংপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সানাউল্লাহ ফতুল্লা থানার উত্তর নরসিংপুর এলাকার হাজী মৃত আদম আলীর পুত্র।

 


জানা যায়, শনিবার বিকেলে উত্তর নরসিংপুরের নিজ বাড়ীর সামনে একটি বিদ্যুতের খুটিতে কাজ করছিলো তিনি। কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎ স্পৃস্ট হয়ে তারের খুটির উপর থেকে নিচে পড়ে যায় সানাউল্লাহ। পরে স্থানীয়রা তাকে দ্রুত নারায়নগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন