Logo
Logo
×

নগরের বাইরে

বিটিভির না’গঞ্জ জেলা প্রতিনিধিকে বন্দর প্রেসক্লাবের সংবর্ধনা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২১, ০৯:৫১ পিএম

Swapno

বিটিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও বন্দর প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমানকে সংবর্ধনা প্রদান করেছে বন্দর প্রেসক্লাব। বন্দরের ঐতিহ্যবাহী এই সংগঠনটি শনিবার বিকেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে সংবর্ধনা প্রদান করে।

 

বন্দর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট শাহ আলী মো. পিন্টু খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকীর সঞ্চালনায় এ আয়োজনে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরাত এ খুদা, বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিমউদ্দিন প্রধান, মহানগর যুবলীগ নেতা কাজী জহির।

 

এছাড়াও প্রেসক্লাবের সহসভাপতি কবির হোসেন, নূরুজ্জামান মোল্লা, সহ সাধারণ সম্পাদক আরিফ হোসেন কনক, অর্থ সম্পাদক মেহেদী হাসান সজিব, সাংগঠনিক সম্পাদক জিএম সুমন, প্রচার সম্পাদক শাহ জামাল, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, শহীদুজ্জামান ফিরোজ, সরদার মো. আলীম, জিএম মজনু, হাজী নাসির উদ্দিন, মাহফুজ আলম জাহিদ, দিন ইসলাম দীপু, হৃদয় আহমেদ জয় ও মেহেবুব মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন