Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ৪৭তম বণার্ঢ্য জশনে জুলুস উদযাপিত

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২১, ১০:৪৩ পিএম

বন্দরে ৪৭তম বণার্ঢ্য জশনে জুলুস উদযাপিত
Swapno

বন্দরে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ৪৭ তম ঐতিহাসিক জশনে জুলুস আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের মতো এবারও রোববার (১৭ অক্টোবর) সকাল ১০ টায় মদনগঞ্জ বটতলা থেকে জশনে জুলুস শোভাযাত্রা শুরু হয়ে প্রধাণ প্রধাণ সড়ক প্রদক্ষিন শেষে কদমরসূল দরগাহ শরীফে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে সমাপ্ত হয়। 

 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আল্লামা বাহাদুর শাহ বলেন, পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সাঃ) এ বছর থেকে সারাদেশে রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে। গত মার্চে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করায় মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই। এতে করে সুন্নী মাসলমানদের বিজয় হয়েছে। আমরা দাবী জানাই রাষ্ট্রীয়ভাবে যেন জশনে জূলুস আনন্দ র‌্যালী আয়োজন করা হয়। যারা মিলাদুন্নবীকে নিয়ে কটাক্ষ করে তারা শয়তানের চেলা ও দোষর। কেননা যে নবী সমগ্র সৃষ্টির জন্য রহমত সেই নবীর আগমনে আনন্দ করার নির্দেশ সয়ং আল্লাহপাক দিয়েছেন।

 

আমরা নবীর আশেকরা তা পালন করি। আর আশেকে রাসুল (সাঃ) তথা সুন্নী মুসলমানরা কখনো সন্ত্রাস পছন্দ করেনা। অন্যধর্মের উপর হামলা করে না। যারা ইসলামের নামে লেবাসধরে থাকে সেই উগ্রপন্থীরাই এসব করে। প্রকৃত মুসলমান কখনো বোমা মারতে পারেনা, মানুষ হত্যা করতে পারেনা। ঈদ এ মিলাদুন্নবী উদযাপনকে নস্যাৎ করতেই কুমিল্লায় পবিত্র কোরআনের অবমাননার মতো নক্কারজনক ঘটনা ঘটানো হতে পরে। এর সাথে যারাই জড়িত তাদের খুঁজে বের করে কঠিন শাস্তির মুখোমুখি করতে হবে।

 


জশনে জুলুস ঈদ এ মিলাদুন্নবী (সাঃ) আনন্দ র‌্যালীতে নেতৃত্ব দেন এবং আখেড়ী মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান, আওলাদে রাসুল পীরে কামেল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদী। ৪৭তম ঐতিহাসিক জশনে জুলুসে সভাপতিত্ব করেন ঈদ এ মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির সভাপতি মোবারক হোসেন কমল খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পীরজাদা সৈয়দ মাহমুদ শাহ মোজাদ্দেদী আল আবেদী।

 

এর আগে রোববার সকাল থেকে হাজার আশেকে রাসুল ধর্মপ্রান মানুষ মদনগঞ্জ বটতলায় ব্যানার, ফেস্টুন, মাইক নিয়ে জড়ো হয়ে জশনে জুলুসের এ আনন্দ র‌্যালীতে যোগদান করেন।

 



 উল্লেখ্য যে, ১৯৭৪ সালে রাসুল (সাঃ) এর ৪০তম বংশধর জশনে জুলুসে ঈদ এ মিলাদুন্নবী (সাঃ) এর প্রতিষ্ঠাতা আবু নসর সৈয়দ মোঃ আবেদ শাহ আল মাদানী (রঃ) এর নেতৃত্বে সর্বপ্রথম বন্দরে জশনে জুলস শোভাযাত্রা উদযাপন করা হয়, এ বছর ৪৭তম জশনে জুলুস উদযাপিত হয়। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন