Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে লাশ উদ্ধার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২১, ১১:০০ পিএম

সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে লাশ উদ্ধার
Swapno

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে নওশাদ (৩৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের সানারপাড়ের রানা সিএনজি পাম্পের পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। উদ্ধারকৃত লাশের মাথায় আঘাতে চিহ্ন পাওয়া গেছে। 

 

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাশটি ২/১ দিন আগের। নিহতের মাথায় আঘাত করে হত্যা করা হতে পারে। অথবা কোন যানবাহনের সাথে আঘাত পেয়ে এ ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন