Logo
Logo
×

নগরের বাইরে

সদর উপজেলা নির্বাচনে মনোনয়ন দাখিল করলেন যারা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২১, ১১:৪৫ পিএম

সদর উপজেলা নির্বাচনে মনোনয়ন দাখিল করলেন যারা
Swapno

আসন্ন সদর উপজেলা নির্বাচন উপলক্ষে মনোনয়পত্র জমা দিয়েছেন কাশিপুর, বক্তাবলী ও আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারন মেম্বার ও সংরক্ষিত মেম্বারপদ প্রার্থীরা। রবিবার (১৭ অক্টোবর) মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে রিটার্নিং অফিসার সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র রায় ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আতাউর রহমনা ভূঞার কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। 

 

এদিন চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন, বক্তাবলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী এম শওকত আলী, জাতীয় পার্টির চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হোসেন, আলীরটেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী ফিরোজ মিয়া ও আমান উল্লাহ।

 

এছাড়াও মেম্বার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন, কুতুবপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী বি.এম কামরুজ্জামান আবুল, বক্তাবলী ইউনিয়ন পরিষদ ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী জাহাঙ্গীর আলম, ২নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আখিল উদ্দিন, ৩নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আতাউর রহমান, মো. মহিউদ্দিন ভূইয়া, ৪নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আবু সাঈদ রিংকু, ৬নং ওয়ার্ড মেম্বার প্রার্থী রাসেল চৌধুরী, ১,২ ও ৩নং ওয়ার্ড সংরক্ষিত আসনে মেম্বার প্রার্থী হাজেরা বেগম, ৪,৫ ও ৬ নং ওয়ার্ড সংরক্ষিত আসনে মেম্বার প্রার্থী মরিয়ম বেগম, কাশিপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মো. খোকা, ৭নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মো. আবুল কাশেম, আলীরটেক ইউনিয়ন ৩নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আব্দুল সোবহান, ৬নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মো. সাহাবউদ্দিন, ৭নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মো. আওলাদ হোসেন, ৭,৮ ও ৯ নং ওয়ার্ড সংরক্ষিত আসনে মেম্বার প্রার্থী আঞ্জুমান আরা যুথি।


প্রসঙ্গত, আগামী ২১ অক্টোবর মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ অক্টোবর এবং আগামী ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন