Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী পালন

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২১, ০৫:৫০ পিএম

রূপগঞ্জে শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী পালন
Swapno

রূপগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে রূপগঞ্জ সংলগ্ন বসুন্ধরা আবাসিক এলাকার রংধনু গ্রুপের প্রধান কার্যালয় রংধনু বিজনেস পয়েন্ট অডিটরিয়ামে এই আয়োজন করা হয়। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের নারায়ণগঞ্জ জেলা শাখার উপদেষ্টা ও রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম। 

 

উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি আবুল বাশার টুকুর সভাপতিত্বে আয়োজনে উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউপি’র চেয়ারম্যান প্রার্থী মো. মিজানুর রহমান, যুবলীগ নেতা হাজী সফিকুল ইসলাম বাদল, বিল্লাল হোসেন, সাদ্দাম হোসেন, তরুণলীগের সভাপতি সলিমুল্লাহ সেলিম, ছাত্রলীগ নেতা লুৎফর রহমান মুন্না, আশফাকুল ইসলাম তুষার, আশরাফুল হক ভুইয়া জেমিন প্রমুখ।

 

এ সময় প্রধান অতিথি তার আলোচনায় বলেন, জাতিরজনকের পুত্র শিশু রাসেলকে হত্যার মাধ্যমে খুনীরা প্রমান করেছে, তারা দেশের মানচিত্র ও স্বাধীনতার ইতিহাস মুছে ফেলার চেষ্টা করেছিল। এসময় শহীদ শেখ রাসেলসহ বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার সাথে জড়িত পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে রায় বাস্তবায়নের দাবি জানান তিনি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন