Logo
Logo
×

নগরের বাইরে

র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২১, ০৮:৪৬ পিএম

র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Swapno

বন্দর থানার চিটাগাং থেকে ঢাকাগামী মহাসড়কের অলিম্পিক ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ ইকবাল (৩৩)কে গ্রেফতার করে র‌্যাব-১১ এর একটি অভিযানিক দল। এ সময় আসামীর কাছ থেকে ৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।    

 

মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় অবস্থিত র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

র‌্যাব জানায়, ১৮ অক্টোবর ১০ টা ২৫ মিনিটে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার চিটাগাং থেকে ঢাকাগামী মহাসড়কের অলিম্পিক ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ ইকবাল (৩৩)কে গ্রেফতার করা হয়। এ সময় আসামীর কাছ থেকে ৯৮ বোতল ফেন্সিডিল, ১টি মোবাইল এবং ২টি সীমকার্ড উদ্ধার করা হয়।

 

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটককৃত আসামী মাদক ব্যবসার সাথে জড়িত। নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় মাদক দ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উপরোক্ত আসামীর বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

    


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন