সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সোনারগাঁ আওয়ামী লীগের র্যালী
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২১, ১০:০১ পিএম
সাম্প্রদায়িক শান্তি ও সম্প্রীতি রক্ষায় কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা মোতাবেক সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও র্যালীর আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এ র্যালী অনুষ্ঠিত হয়।
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল কায়সার, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী (বিরু), সদস্য মাহাফুজুর রহমান কালাম, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য বাবুল ওমর বাবু, আরিফ মাসুদ বাবু, রফিকুল ইসলাম নান্নু, মোহাম্মদ আলী হায়দার, জহিরুল হক চেয়ারম্যান, মাসুদ রানা মানিক, লায়ন মাহবুবুর রহমান বাবুল, গাজী মজিবুর রহমান, নাসরিন সুলতানা ঝরা, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য নূরে আলম খাঁন, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান ইউসুফ দেওয়ান ও সনমান্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ প্রমুখ।


