সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ আ’লীগের প্রতিবাদ
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২১, ১০:১৪ পিএম
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের উদ্যোগে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গোৎসবকে কেন্দ্র করে সারাদেশে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি টিসি রোড এলাকাস্থ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমানের বাস ভবনে এ প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় নেতৃবৃন্দরা বলেন, ধর্ম যার যার, দেশ সবার। সাম্প্রাদায়িক সম্প্রীতি বজায় রেখে এদেশের মানুষ সাচ্ছন্দে জীবন যাপন করে আসছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বিএনপি-জামায়াত ভোটে আওয়ামীলীগের সাথে পেরে উঠতে পারবে না বলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা চালাচ্ছে। বিএনপি-জামায়াতের ইন্ধনে উগ্র মৌলবাদী গোষ্ঠী দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য সনাতন ধর্মালম্বীদের পুজা মন্ডপে হামলা করে সারাদেশে একটি অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা এই ন্যাক্কার জনক ঘটনার তীব্র নিন্দা জানাই।
সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি আব্দুস সামাদ বেপারীর সঞ্চালনায় এবং থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমানের সভাপতিত্বে এ প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সদস্য জাহাঙ্গীর হোসেন, বাদল মেম্বার, নাসিক ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাকিম ও আওয়ামীলীগ নেতা এনামুল হক ভুঁইয়া বাদল প্রমূখ।


