Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে অভাবের তাড়নায় কৃষকের আত্মহত্যা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২১, ১১:১৫ পিএম

বন্দরে অভাবের তাড়নায় কৃষকের আত্মহত্যা
Swapno

বন্দরে সংসারে অভাবের তাড়নায় সইতে না পেরে শাহ আলী (৪৮) নামে এক কৃষক বিষপানে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। গত ১৯ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য র্মগে প্রেরণ করেন।

 

এ ঘটনায় আত্মহত্যাকারী কৃষকের ছেলে সিফাত হোসেন বাদী হয়ে মঙ্গলবার দুপুরে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে। আত্মহত্যাকারী গৃহকর্তা শাহ আলী বন্দর উপজেলার বাজুরবাগ এলাকার মৃত আয়াত আলী মিয়ার ছেলে বলে জানা গেছে।

 

এ ব্যাপারে অপমৃত্যু মামলার বাদী সিফাত হোসেন জানান, আমার পিতা শাহ আলী মিয়া একজন কৃষক। কাজকর্ম না থাকায় ও সাংসারিক অভাবের তাড়নার কারনে প্রায় সময় আমার পিতা দুঃশচিন্তাগ্রস্থ হয়ে থাকত। এর ধারাবাহিকতায় গত ১৮ অক্টোবর সোমবার রাত ১০টায় আমার পিতা শাহ আলী মিয়া অজ্ঞাত স্থান থেকে বিষ সেবন করে ঘরে আসে। পরে সে বমি করতে থাকলে আমরা দ্রুত তার কাছে এগিয়ে আছি। পরে আমার পিতার মুখ থেকে বিষের গন্ধ পেয়ে তাকে দ্রুত সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ১৯ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় তিনি মৃত্যুবরণ করেন।


এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা জানান, বিষপানে আত্মহত্যার ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে এবং আত্মহত্যার মূল কারন জানার জন্য পুলিশের তদন্ত অব্যহত রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন