বন্দরে মাদ্রাসা শিক্ষার্থী অপহরণ
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২০ অক্টোবর ২০২১, ১০:৫১ পিএম
বন্দর উপজেলার কলাগাছিয়া ইসলামিয়া মাদ্রাসার এক শিক্ষার্থী (১৬) কে বখাটে তৌহিদুল অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে বন্দর উপজেলার ঘারমোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, তার মেয়ে কলাগাছিয়া ইসলামিয়া মাদ্রাসার ৯ম শ্রেনীর শিক্ষার্থী। প্রতিদিন তার মেয়ে মাদ্রাসায় আসা যাওয়ার পথে ঘারমোড়া এলাকার মৃত জাদ্দাল মিয়ার বখাটে ছেলে তৌহিদুল প্রায় সময়ই কু-প্রস্তাব দিতো।
এ বিষয়টি ওই শিক্ষার্থী তার পিতাকে জানালে শিক্ষার্থীর পিতা বখাটে তৌহিদুলের পরিবারকে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে বখাটে তৌহিদুলসহ তার অজ্ঞাতনামা সহযোগী ৩/৪ জন গত মঙ্গলবার সকালে ঘারমোড়া নিজ বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় পথে তার মেয়েকে জোরপূর্বকভাবে সিএনজিতে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায় তৌহিদুল। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


