হেফাজত নেতা মোক্তারকে রিমান্ড শেষে আদালতে প্রেরণ
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২১ অক্টোবর ২০২১, ০৮:২৩ পিএম
সিদ্দিরগঞ্জ থানার হেফাজত নেতা মোক্তার হোসেন (৫৬)কে ১ দিনের রিমান্ড দিয়েছে নারায়ণগঞ্জ সি আই ডি পুলিশ। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে সি আইডি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তাকে আদালতে প্রেরণ করা হয়।
সি আই ডির সহকারী পুলিশ সুপার জানায়, সিদ্দিরগঞ্জের হেফাজতের ৩১নং মামলায় ১৯ নং এজহার ভুক্ত আসামী মোক্তার হোসেনকে আরো একটি মামলায় জড়িত থাকার প্রমান মিলেছে। অর্থাৎ সিদ্দিরগঞ্জের ৩২নং মামলার সোন এরেস্ট দেখিয়ে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৩দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। পরে বিজ্ঞ আদালতে তা ১ দিনের মঞ্জুর করে।
সুত্রমতে, বন্দর থানার নবীগঞ্জ বাগবাড়ি এলাকার আলফাজ উদ্দিনের ছেলে হেফাজত নেতা মোক্তার হোসেনকে গত ২৮ আগষ্ট সি আই ডি কর্তৃক গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। গত ২৮ মার্চ হেফাজত ইসলামের সকাল সন্ধ্যা হরতাল ডাকা কর্মসূচী উপলক্ষে তার উষ্কানীমূলক বক্তব্যের কারণে ও ধ্বংসাত্মক, রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে সম্পৃক্তা পায়।এমনকি সিদ্ধিরগঞ্জে মাদানী নগর মাদ্রাসার সামনে ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের সামনে বিদ্যুৎ খুঁটি ফেলে টায়ারে আগুন দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ঐসময় রাস্তায় চলাচলরত গাড়ি চালক আইন-শৃং্খলা বাহিনীর কাজে বাধাদানসহ গাড়িতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে।ফলে ব্যাপক ক্ষতিসাধন হয়। পরে ২৮ মার্চ তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ৩১নং মামলায় এজহারভুক্ত আসামী হয় তিনি।


