Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২১ অক্টোবর ২০২১, ১০:২১ পিএম

বন্দরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 
Swapno

বন্দরে সড়ক দূর্ঘটনায় ফারিহা টেক্সটাইল কোম্পানীর ষ্টোরকিপার কামরুজ্জামান কনক (৪২) নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গত ২০ অক্টোবর বুধবার সকাল সাড়ে ৭টায় বন্দর থানার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্ধ বাসস্ট্যান্ডের সামনে এ দূর্ঘটনাটি ঘটে। সংবাদ পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত দূর্ঘটনা কবলিত স্থানে এসে লাশ উদ্ধারসহ ঘাতক ট্রাকটি আটক করে। 

 

এ ঘটনায় নিহতের বড় ভাই কামরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত নামা ট্রাক চালককে আসামী করে বন্দর থানায় সড়ক দূর্ঘটনা আইনে এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ২৪(১০)২১। নিহত মটর সাইকেল আরোহী কামরুজ্জামান কনক সোনারগাঁ উপজেলার গোয়ালদী এলাকার মৃত আব্দুল হামিদ মিয়ার ছেলে বলে জানা গেছে। 

 

এ ব্যাপারে মামলার বাদী কামরুল ইসলাম জানান, আমার ছোট ভাই কামরুজ্জামান কনক ফারিহা টেক্সটাইল কোম্পানীতে ষ্টোরকিপার হিসেবে কর্মরত ছিল। প্রতিদিনের ন্যায় গত ২০ অক্টোবর বুধবার সকালে তার ব্যবহারকৃত ঢাকা মেট্রো ল ৩৬-৭৪৮৬ নাম্বারের মটর সাইকেলটি নিয়ে বাড়ি থেকে তার কর্মস্থলে রওনা হয়। পরে সকাল সাড়ে ৭টার সময় তার মটর সাইকেলটি লাঙ্গলবন্ধ বাসস্ট্যান্ডের সামনে আসলে ওই সময় বেপরোয়া গতীতে আসা ঢাকা মেট্রো ট ২০-২৮৫৫ ধাক্কা দিলে ঘটনাস্থলেই আমার ছোট ভাই কামরুজ্জামান কনকের মৃত্যু হয়। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে।

 

এ ব্যাপারে আমি বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেছি।দূর্ঘটনার পর থেকে ঘাতক ট্রাক চালক পলাতক রয়েছে। সে সাথে আমি প্রশাসনের কাছে বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি প্রার্থনা করে লিখিত আবেদন করলে প্রশাসন লিখিত আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি প্রদান করে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন