Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে কিশোর বলাৎকারে ঘটনায় লম্পট লিটন আটক

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২১ অক্টোবর ২০২১, ১০:২৯ পিএম

বন্দরে কিশোর বলাৎকারে ঘটনায় লম্পট লিটন আটক
Swapno

বন্দরে মোবাইলে ভিডিও গেমস খেলার প্রলোভন দেখিয়ে ১৫ বছরের এক কিশোরকে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বকভাবে বলাৎকারের ঘটনায় স্থানীয় জনতা লম্পট লিটন (৫০)কে আটক করে পুলিশে সোর্পদ করেছে। গত ২০ অক্টোবর বুধবার সন্ধ্যায় বন্দর থানার সোনাকান্দা এলাকা থেকে ওই লম্পটকে আটক করে পুলিশে সোর্পদ করে জনতা। 

 

এ ঘটনায় ভূক্তভোগী কিশোরের পিতা আব্দুর রশীদ মিয়া বাদী হয়ে লম্পট লিটনকে আসামী করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। যার মামলা নং- ২৫(১০)২১। আটককৃত লম্পট লিটন মিয়া বন্দর থানার সোনাকান্দা এলাকার মৃত আব্দুল হাই মিয়ার ছেলে ।


জানা গেছে, গত ২০ অক্টোবর বুধবার সন্ধ্যায় সাড়ে ৬টায় লম্পট লিটন মিয়া একই এলাকার  ১৫ বছরের এক কিশোরকে মোবাইলে ভিডিও গেমস খেলার প্রলোভন দেখিয়ে তার নিজ ঘরে ডেকে আনে। পরে লম্পট লিটন মিয়া ওই কিশোরের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বকভাবে বলাৎকার করে। ওই সময় কিশোরের চিৎকারের শব্দ পেয়ে কিশোরের মা ও এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এসে কিশোরকে উদ্ধারসহ লম্পট লিটনকে আটক করে ৯৯৯ সংবাদ দেয়। 

 

পরে বন্দর থানা পুলিশ ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে লম্পট লিটন মিয়াকে আটক করে। পরে ভূক্তভোগী কিশোরকে ডাক্তারী পরীক্ষার জন্য সংশ্লিষ্ট হাসপাতালে প্রেরণ করেছে। সে সাথে পুলিশ আটককৃত লম্পটকে উক্ত মামলায় বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করেছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন