নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রূপগঞ্জে হাইওয়ে পুলিশের আলোচনা সভা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২২ অক্টোবর ২০২১, ০৮:০৪ পিএম
“মুজিব বর্ষের শপথ, সড়ক করব নিরাপদ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূলতা হাইওয়ে পুলিশের উদ্যোগে নিরাপদ সড়ক দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ অক্টোবর) সকাল ১০টায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলার ভূলতা আল্লাহর দান পাইকারী কাঁচাবাজারে এ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভা শেষে ভূলতা হাইওয়ে পুলিশের উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের বলাইখাঁ এলাকায় গণপরিবহনসহ সকল ধরনের পরিবহনের চালকদের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।
এ বিষয়ে ভূলতা হাইওয়ে পুলিশের টিআই সালাউদ্দিন বলেন, সড়ক মহাসড়ক নিরাপদ এবং যাত্রী সাধারণের অবাধ শান্তিপূর্ণ যাত্রা নিশ্চিত করতে আমরা হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিওনের পুলিশ সুপারের নির্দেশে কাজ চালিয়ে যাচ্ছি। বিশৃঙ্খলা, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজমুক্ত শান্তির নিরাপদ মহাসড়ক নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
এ সময় উপস্থিত ছিলেন, ভূলতা হাইওয়ে পুলিশের টিআই সালাউদ্দিন ও সাংবাদিক আলম হোসেনসহ গণপরিবহনের চালক ও হেলপাররা।


