Logo
Logo
×

নগরের বাইরে

আমাদের প্রত্যেকেরই অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে : এসপি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২২ অক্টোবর ২০২১, ১০:০২ পিএম

আমাদের প্রত্যেকেরই অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে : এসপি
Swapno

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেছেন, নারায়ণগঞ্জের মানুষ অস্প্রদায়িক, সেটা তারা প্রমাণ করেছে। ধর্ম নিয়ে নারায়ণগঞ্জ জেলার মানুষ বাড়াবাড়ি করে না। তারা শান্তিপ্রিয় মানুষ। শুক্রবার (২২ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা কমপ্লেক্সে ওপেন হাউস ডে তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

জায়েদুল আলম বলেন, হাদীসে রয়েছে, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। আমাদের প্রত্যেকেরই অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। নিজের ধর্ম অন্যের উপর চাপিয়ে দেওয়া যাবে না। এটা কখনো কোনো মুসলমানের কাজ হয় না। মাদক নির্মুলে সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডেই নতুন করে কমিটি গঠন করা হবে। ঐ কমিটিতে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইমাম, ব্যবসায়ী ও সাংবাদিক নিয়ে তিনি এসব কমিটি গঠন করার অনুরোধ করেন। পাশাপাশি তিনি সমাজের সর্বস্তরের মানুষদেরকে এসব বিষয়ে সচেতন হতে বলেন।

 

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মশিউর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান, নাসিক সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর টিপু, আওয়ামী লীগ নেতা মাহবুব হোসেন, জেলা যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. সুমন কাজী, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক শারমিন শাকিল মেঘলা, সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম ও পরিদর্শক (অপারেশন) আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন