সোনারগাঁয়ে অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২১, ০৮:০২ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অতিরিক্ত মদপানে গোবিন্দ বিশ্বাস নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। উপজেলার সোনারগাঁ পৌরসভার হরিষপুর গৌরবদী এলাকায় বৃহস্পতিবার রাতে অতিরিক্ত মদপান করে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধাীন অবস্থায় শুক্রবার বিকেলে তিনি মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাড়ির পরির্দশক বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। পাশাপাশি সোনারগাঁ থানা পুলিশকে ঘটনার বিষয়ে জানানো হয়েছে।
গোবিন্দ বিশ্বাসের বোন পুষ্পা রানী বিশ্বাস জানান, গোবিন্দ বিশ্বাস সোনারগাঁ পৌরসভার হরিষপুর গৌরবদী গ্রামের মৃত ধনরঞ্জন বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন নরসুন্দর ছিলেন। উপজেলার বাংলাবাজার এলাকায় দোকান একটি দোকান ভাড়া নিয়ে কাজ করতেন তিনি। গত বৃহস্পতিবার লক্ষ্মীপূজা উপলক্ষে তার ভাই গোবিন্দ বিশ্বাস বন্ধুদের নিয়ে আনন্দ-উল্লাসে অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গোবিন্দ।


