Logo
Logo
×

নগরের বাইরে

১১ বছর বিদেশ থাকার পর দেশে ফিরে গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২১, ০৯:১৩ পিএম

১১ বছর বিদেশ থাকার পর দেশে ফিরে গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামি
Swapno

নারায়ণগঞ্জের মন্ডলপাড়া থেকে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাকির হোসেনকে (৩৮) গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (২২ অক্টোবর) দিনগত রাতে তাকে গ্রেফতার করা হয়। জাকির হোসেন নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন নয়াপাড়া এলাকার জসিম উদ্দিনের ছেলে।

 

শনিবার (২৩ অক্টোবর) দুপুরে র‌্যাব-১১’র মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

র‌্যাব জানায়, জাকির হোসেনের বিরুদ্ধে ১৯৯৮ সালে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি চুরি মামলা হয়। এরপর থেকেই তিনি কৌশলে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়ান। পরবর্তীতে পলাতক থাকা অবস্থায় মামলাটির বিচারিক কার্যক্রম শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। ২০০৯ সালে তিনি দুবাই চলে যান। দীর্ঘ প্রবাস জীবন শেষে ২০২০ সালে তিনি দেশে ফিরে নিজ এলাকায় গোপনে বসবাস করতে থাকেন। গ্রেফতারকৃত জাকির হোসেনকে সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন