Logo
Logo
×

নগরের বাইরে

গোগনগর ইউনিয়নবাসীর উদ্যোগে তানভীর টিটু’কে গণ-সংবর্ধনা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২১, ১০:৩৪ পিএম

গোগনগর ইউনিয়নবাসীর উদ্যোগে তানভীর টিটু’কে গণ-সংবর্ধনা
Swapno

গোগনগর ইউনিয়ন বাসীর উদ্যোগে শনিবার (২৩ অক্টোবর) বিকেলে সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় মাঠে তানভীর আহম্মেদ টিটু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালক পদে নির্বাচিত হওয়ায় গোগনগর ইউনিয়ন বাসীর পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক তানভীর আহম্মেদ টিটু। 

 

তিনি বলেন, আমি আজ অত্যান্ত আদর আপ্লুত এই কারণে যে, আপনারা হয় যানেন কিছু দিন আগে আমি আমার বাবাকে হারিয়েছি। যখন বাসা থেকে কোনো মুরুব্বি চলে যায় তখন বোঝা যায় তার অভাবটা কতোটুকু। আজ এইখানে এসে আমার আমার আশেপাশে যতগুলো মুরুব্বি পেয়েছি, তাদের যেভাবে আমি দোয়া পেয়েছি, আমার ছোট ভাইরা মিছিল করতে করতে এসেছে আমি তাদের যে ভাবে পাশে পেয়েছি। সত্যি আজ আমার মনে হচ্ছে না আমি বাবা ছাড়া একজন মানুষ। আমি সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাছি। আজকে যে এই সম্বর্ধনা আয়োজন করা হয়েছে। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পরিচালক পদে নির্বাচিত হয়েছি সেই জন্য আজকে প্রথম সম্বর্ধনাটা আমি এখানে এসে নিলাম।

 

তানভীর টিটু বলেন, আপনারা হয় তো জানেন গত ৯ তারিখে আমার বাবা ইন্তেকাল করেছে এবং তার দুই তিন দিন আগে ক্রিকেট বোর্ডের নির্বাচনটি সম্পর্ণ হয়েছে। তো এরপর  বিভিন্ন জায়গা থেকে আমাকে সম্বর্ধনা দিতে চেয়েছে আমি না করে দিয়েছি। কিন্তু ফজর ভাই বলেছে আপনাকে আমরা একটু সম্মান জানাতে চাই। তখন আমি না করতে পারি নাই। আজ এখানে এসে আমি দুই জন মানুষকে খুব মিস করছি। একজন হচ্ছে আমাদের এস সালাউদ্দিন ভাই আরেক জন হচ্ছেন নওশেদ ভাই। তিনি একজন মাটির মানুষ ছিলেন এবং এই এলাকার খুব প্রিয় একজন মানুষ ছিলেন তারা দুইজনই। আমি তাদের আত্নার মাগফেরাত কামনা করছি এবং আল্লাহ যেনো তাদের বেহেস্থ নছিব করেন এবং আপনারা সকলে তাদের জন্য দোয়া করবেন। আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন। কারণ দুনিয়াতে থাকা অবস্থায় আমরা বিভিন্ন পাপ ও অন্যায় করে থাকি। তাই সকলের নিকট দোয়া প্রার্থণা রইলো। 

 


বিশিষ্ট সমাজ সেবক হামিদ ফকির এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, গোগনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ফজর আলী,সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন, নারায়ণগঞ্জ ক্লাবের পরিচালক ইদী আমীন ইব্রাহিম খলিল, সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য নাজির হোসেন ফকির ও শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান সহ প্রমুখ

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন