কলাগাছিয়া ইউপি নির্বাচনে দেলোয়ার প্রধানের ক্যাম্প উদ্বোধন
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২১, ০৯:২২ পিএম
আসন্ন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেন প্রধানের নির্বাচনি ক্যাম্পের উদ্বোধন করা হয়। রবিবার (২৪ আগষ্ট) সন্ধ্যায় বন্দরের কলান্দি এলাকায় কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের দুই বারের নির্বাচিত সফল চেয়ারম্যান মোঃ দেলোয়ার প্রধান এ নির্বাচনি ক্যাম্প উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, যুব সংহতি নারায়ণগঞ্জ জেলার আহবায়ক রিপন ভাওয়াল, কল্যান্দির বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক মতিউর রহমান, রমজান প্রধান, জাতীয় ছাত্র সমাজ বন্দর উপজেলার সাধারণ সম্পাদক মোঃ পারভেজ আহমেদ রাজু, এড. মোঃ আতিকুর রহমান, জিতু, হুমায়ুন, ইমরান, মারুফ ও সাদ্দাম প্রমুখ।


