নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিকুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এর ধারাবাহিকতায় বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে। বর্তমানে দেশে মাদক প্রধান সমস্যা হয়ে দাড়িয়েছে। মাদকের কড়াল গ্রাসে যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাচ্ছে। তাই প্রশাসনের পাশাপাশি আপনাদের এগিয়ে আসতে হবে। রোববার (২৪ অক্টোবর) সকাল ১১টায় বন্দর থানার আয়োজনে অডিটোরিয়ামে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অভিভাবকদের সচেতনতা তৈরী করতে হবে। আপনার সন্তান কোথায় যায় আপনারই সেই খেয়াল রাখতে হবে। মনে রাখবেন পরিবারের একজন মাদকাসক্ত সন্তান থাকলে সে পরিবারে শান্তি বিনষ্ট হয়ে যায়। তাই আপনারা একটু সচেতন হলেই বেচে যাবে আপনার সন্তান তথা যুব সমাজ। তাহলেই ডিজিটাল বাংলাদেশ বির্ণিমানে আমরা সুফল ভোগ করতে পারব।
তিনি আরো বলেন, ধর্ম নিয়ে কখনো উস্কানীমূলক বক্তব্য দেয়া যাবে না। ইসলাম সব সময় শান্তির কথা বলে। যে উত্তম যার দ্বারা কোন অন্যায় সংঘটিত হয়না। বিদায় হজ্জের ভাষনে হুজুর (সঃ) বলেছেন, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করোনা। যার যার ধর্ম তার তার কাছে। এই দেশ সম্প্রতির দেশ। ইসলাম সব সময় সহানুভূতির কথা বলে। সহ-মর্মিতার কথা বলে।
বন্দর থানা অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা'র সভাপতিত্বে বিশেষ অতিথি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন ছাড়াও এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর, ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার, বন্দর প্রেসক্লাবের সভাপতি এ্যাড.শাহ আলী পিন্টু খান ও সাধারন সম্পাদক মহিউদ্দিন ছিদ্দিকী প্রমুখ।


