কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার প্রধানের উঠান বৈঠক
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২১, ১০:২৯ পিএম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বন্দরের কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেন প্রধানের নির্বাচনী প্রচারণায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার কলাগাছিয়ার ৪ নং ওয়ার্ডবাসীর উদ্যোগে কাশেম ফকিরের বাড়ির সামনে এই আয়োজন করা হয়।
কল্যান্দী পঞ্চায়েতের সাধারণ সম্পাদক মতিউর রহমান মেজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন যুব সংহতি নারায়ণগঞ্জ জেলার আহবায়ক রিপন ভাওয়াল, বন্দর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, সমাজ সেবক রমজান প্রধান ও জাতীয় ছাত্র সমাজ বন্দর উপজেলার সাধারণ সম্পাদক মো. পারভেজ আহমেদ রাজু প্রমুখ।
এ সময় বক্তারা এলাকাবাসিকে কোন হুমকি ধমকিকে ভয় না পাওয়ার আশ্বাস দিয়ে আগামী ১১ নভেম্বরের নির্বাচনে জাতীয়পার্টি মনোনীত এবং নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান সমর্থিত প্রার্থী দেলোয়ার হোসেন প্রধানকে নির্বাচিত করার আহবান জানান।
এসময় প্রধান অতিথি ও চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার বলেন, এখানকার যেখানে যা যা করা দরকার, তার জন্য অমি সবসময় প্রস্তুত ছিলাম, প্রস্তুত আছি এবং থাকবো। আমরা যেন কারো কথায় ভেঙ্গে না পড়ি, আমাদের জয় ইনশাহআল্লাহ নিশ্চিত। তাদের জয় নিশ্চিত না দেখেই বিভিন্ন দিক থেকে তারা হুমকি ধমকি দিচ্ছেন। এই হুমকি ধমকিকে আমরা ভয় পাব না।
তিনি তার প্রতিপক্ষদের উদ্দেশ্যে আরো বলেন, আপনারা অনেকেই বলেন আমার এমপি সৌদি গেছে ওমরাহ করতে। আমি সকাল বেলা ঘুম থেকে উঠে এমপির কাছে গিয়েছি সেখান থেকেই এই মিটিংয়ে এসেছি। আমরা মিটিং করছি, আপনারা ইউটিউব, ফেসবুক খুললেই তার প্রমাণ পাবেন। আমাদের সাতটি চেয়ারম্যানের সাথে উনি আজকে মিটিং করছে। সেই মিটিংয়ে শুধু লাঙ্গল নয়, এর মধ্যে চারটি নৌকা আর তিনটি হলো লাঙ্গল।
এসময় উপস্থিত ছিলেন, সমাজ সেবক মতিউর রহমান, এড. মোঃ আতিকুর রহমান, জিতু, হুমায়ুন, ইমরান, মারুফ ও সাদ্দাম প্রমুখ।


