Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে স্ত্রীর অশ্লীল ছবি তুলে ফেঁসে গেলেন স্বামী 

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১, ০৫:৫৭ পিএম

রূপগঞ্জে স্ত্রীর অশ্লীল ছবি তুলে ফেঁসে গেলেন স্বামী 
Swapno

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রীর অশ্লীল ছবি তুলে ফেসে গেলেন স্বামী আক্তার মিয়া। উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। একই এলাকার আবু সিদ্দিকের ছেলে আক্তার মিয়া।

 

জানা গেছে, শখের বশে স্ত্রীর অশ্লীল ছবিটি তুলে মোবাইল রেখেছিলেন আক্তার মিয়া। উক্ত ছবিটি আক্তার মিয়ার চাচাতো ভাই বুলবুল দেখতে পেয়ে মোবাইল ঠিক করার কথা বলে কৌশলে নিয়ে নেয়। কিছুদিন পরে আক্তার মিয়ার স্ত্রীর ব্যবহৃত ইমু নাম্বারে অপরিচিত একটি ইমু নাম্বার থেকে স্বামীর তোলা ওই অশ্লীল ছবিটি পাঠায় এবং নানা কুপ্রস্তাব দিতে থাকে। আর এ কুপ্রস্তাবে রাজি না হলে ওই অশ্লীল ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরালের হুমকি দেয় বুলবুল।

 

এ ঘটনাটি গৃহবধূ তার স্বামী আক্তার মিয়াকে জানালে তিনি এ বিষয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে তদন্তে আসেন এসআই বোরহান উদ্দিন এবং ছবিটি যাচাই বাচাই করে দেখেন ছবিটি এডিট করা নয় বরং বাস্তব তোলা। এসআই বোরহান উদ্দিন আক্তার মিয়া ও তার স্ত্রীকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন।

 

পরে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বামী আক্তার মিয়া স্বীকার করেন “ছবিটি উনার হাতে তোলা”। এটি তিনি শখের বশে তুলে মোবাইল ফোনে রেখেছিলেন। তার চাচাতো ভাই বুলবুল মোবাইল ফোনটি ঠিক করে দিবে বলে তার কাছ থেকে নিয়েছিল।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন