Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় স্টিল মিলে বিস্ফোরণে ৫ শ্রমিক দগ্ধ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১, ০৬:২২ পিএম

ফতুল্লায় স্টিল মিলে বিস্ফোরণে ৫ শ্রমিক দগ্ধ
Swapno

ফতুল্লার রসূলপুর এলাকায় সিএইচআরএম নামের একটি স্টিল মিল কারখানায় বিস্ফোরণে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার (২৫ অক্টোবর) বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

 

দগ্ধ শ্রমিকরা হলেন: সোহেল রানা (৩৬), লিটন (৩৫), আরিফ (২৭), বিল্লাল হোসেন (৩৫) ও মোহাম্মদ আলী (২৬)। পরে অন্যান্য শ্রমিকেরা তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে। 

 


দগ্ধদের উদ্ধার করে নিয়ে আসা সিএইচআরএম কারখানার কেমিস্ট মো. আশিক বলেন, বেলা ১১টার দিকে পানির পাইপলাইন বিস্ফোরণে তারা দগ্ধ হয়। আমরা তাদের দ্রুত উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি।

 

ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসাইন বলেন, ফতুল্লার সিএইচআরএম নামের একটি স্টিলমিল কারখানা থেকে পাঁচ শ্রমিক দগ্ধ হয়ে এসেছেন। তাদের শরীরের ৫২ শতাংশ থেকে ১১ শতাংশ পুড়ে গেছে। এদের মধ্যে মোহাম্মদ আলীর অবস্থা আশঙ্কাজনক।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ফতুল্লার সিএইচআরএম মিল থেকে পাঁচ শ্রমিক দগ্ধ হয়ে এসেছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্নে ভর্তি করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন