Logo
Logo
×

নগরের বাইরে

বিআইডব্লিউটিএ এর নদী খননকালে মেয়রের পরিদর্শন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১, ০৭:০৯ পিএম

বিআইডব্লিউটিএ এর নদী খননকালে মেয়রের পরিদর্শন
Swapno

সম্প্রতি উদ্বোধন হওয়া শীতলক্ষ্যা নদীর পূর্বপাড়ে মদনগঞ্জ অংশে ১.২ কিলোমিটার খনন কাজের পরিদর্শনকালে বেশ কয়েকটি শর্ত জুড়ে দিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। সোমবার (২৫ অক্টোবর) সকালে নাসিক বন্দরের ১৯নং ওয়ার্ডের লঞ্চঘাট এলাকায় খনন কাজের পরিদর্শন করেন।

 

বিআইডব্লিউটিএ'র কর্মকর্তাদের উদ্দেশ্যে মেয়র বলেন, খনন কার্য যেন  হাইকোর্টের রায় মেনে সিটি কর্পোরেশন এর সাথে সমন্বয় করে সম্পন্ন করা হয়। নদীর তীরে ওয়াকওয়ে, খেলার মাঠ, পার্ক ও নদীর তীরে বৃক্ষরোপণের বিষয়টি বিবেচনায় রেখে কার্য সম্পাদন করবেন। 

 

এ সময় জনগনের জান-মালের ক্ষতিসাধন যেন না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য সতর্ক করেন তিনি। এছাড়াও সিটি কর্পোরেশনের প্রকৌশলীদের সাথে সমন্বয় করে সীমানা নির্ধারণ করে নদী ও মাটি খননের নির্দেশ দেন মেয়র আইভী। 

 

এ পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ এর উপ-পরিচালক শেখ মাসুদ কামাল, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর, সিটি কর্পোরেশনের প্রকৌশলী মোঃ হাসানুল ইসলাম, ইঞ্জিনিয়ার সিরাজী ও সার্ভেয়ার কালাম মোল্লা প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন