Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৩ ছিনতাকারী গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১, ০৮:০৪ পিএম

সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৩ ছিনতাকারী গ্রেফতার
Swapno

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি চাকু, ১টি চাপাতি ও ২টি মোবাইল ফোন এবং ১টি সিএনজি উদ্ধার করে পুলিশ। সোমবার (২৫ অক্টোবর) শিমরাইল বাস স্ট্যান্ডের সামনে থেকে তাদের গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

 

গ্রেফতারকৃত আসামীরা হলো: হিরাঝিল এলাকার তাজুর ভাড়াটিয়া মৃত জাহাঙ্গীর আলম ভূইয়ার ছেলে মাসুম ওরফে মাছি (২৮), মিজমিজি বাতেন পাড়া এলাকার রেজেক আলীর ভাড়াটিয়া মো. সোহাগ (২৬), মিজমিজি তালতলা ক্লাব এলাকার আফজাল মিয়ার ভাড়াটিয়া মৃত আবুল কাশেমের ছেলে মামুন (৩৮)।

 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, শিমরাইল বাস স্টান্ডের সামনে ৫ জন ছিনতাইকারী মো. আবিদ মিয়া নামে এক লোকের কাছ থেকে ১ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যাচ্ছিলো। তখন আমরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৩ জনকে গ্রেফতার করি। এসময় তাদের কাছ থেকে চাকু, চাপাতি, মোবাইল ফোন ও একটি সিএনজি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন