Logo
Logo
×

নগরের বাইরে

নাশকতার মামলায় গিয়াস পুত্র সাদরিল আটক

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১, ০৮:৪৪ পিএম

নাশকতার মামলায় গিয়াস পুত্র সাদরিল আটক
Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ৫নং ওয়ার্ডের কাউন্সিলর ও সাবেক এমপি গিয়াস উদ্দিনের ছেলে গোলাম মোহাম্মদ সাদরিলকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। সোমবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় নিজ কার্যালয় থেকে হেফাজতে ইসলামের ডাকা হরতালে নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়।

 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান,  সাদরিল নাশকতার মামলার আসামি। তিনি ১০ অক্টোবর পর্যন্ত জামিনে ছিলেন। তাকে এ মামলায় গ্রেফতার করা হয়েছে।

 

এর আগে গত ৮ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জে হেফাজতের সহিংসতায় দায়ের করা মামলায় হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জন্য জামিন পেয়েছিলেন সাদরিল। পরে নিম্ন আদালতে জামিনের আবেদন করলে আদালত কোন আদেশ দেয়নি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন