আড়াইহাজারে নির্বাচন অফিসের লকার ভেঙ্গে চুরি
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১, ০৯:২৯ পিএম
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে নির্বাচন অফিসে লকার ভেঙ্গে চুরির ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় আসামীদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। রোববার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা নির্বাচন অফিসার সুলতানা এলিন বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে।
জানা যায়, দ্বিতীয় তলা ভবনের অফিস কক্ষের দরজার তালা ভেঙে চোরচক্র ভেতরে প্রবেশ করে। পরে সার্ভাবে কক্ষের স্টীলের আলমারীর লকার ভেঙে তাতে সংরক্ষিত ক্যামেরাটি (ডিএসএলআর-ইওএস-৭০০ডি) নিয়ে যায়। এ সময় অফিস কক্ষের গুরুত্বপূর্ণ কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল। ২১ অক্টোবর বিকাল থেকে ২৪ অক্টোবর সকাল ৯টার মধ্যে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি (তদন্ত) জুবায়ের আহমেদ বলেন, তদন্ত চলছে। দ্রুত সময়ের মধ্যেই চোরচক্রের সদস্যদের গ্রেপ্তার করা হবে।


