Logo
Logo
×

নগরের বাইরে

ধামগড়ে নৌকার প্রার্থীকে সমর্থন জানিয়ে ৪ প্রার্থীর প্রত্যাহার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২১, ০৯:৩৬ পিএম

ধামগড়ে নৌকার প্রার্থীকে সমর্থন জানিয়ে ৪ প্রার্থীর প্রত্যাহার
Swapno

বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে একযোগে ৪ স্বতন্ত্র প্রার্থী নৌকার প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

 

মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৪ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহারের সিদ্ধান্ত জানায়। তাদের মধ্যে আলোচিত স্বতন্ত্র প্রার্থী সাবেক ধামগড় ইউপি চেয়ারম্যান প্রয়াত আয়নাল হকের ছেলে আজিজুল হক আজিজসহ বাকি ৩জন হলেন, জাহাঙ্গীর মোল্লা, মোঃ জাহাঙ্গীর ও মোঃ হৃদয়।

 

তবে, এতেও বর্তমান চেয়ারম্যান নৌকা প্রতীক পাওয়া মাসুম আহমেদের বিনাপ্রতিদ্বন্দ্বীতায় জয়ের পথ সুগম হয়নি। তাকে প্রতিদ্বন্দ্বীতা করতে হবে আরো ৩ প্রার্থীর সাথে। যার মধ্যে সবচেয়ে হেভিওয়েট প্রার্থী  হিসেবে মাঠে আছেন (স্বতন্ত্র প্রার্থী)  জাপা নেতা কামাল হোসেন। যিনি গত নির্বাচনে মাসুম আহমেদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। এছাড়াও খেলাফতে মজলিসের মুফতি আবুল কাশেম ও স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দিনও লড়বেন ধামগড়ের চেয়ারম্যান পদে।

 

প্রসঙ্গত, মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে ধামগড় ইউনিয়ন পরিষদের ৪ প্রার্থী গণমাধ্যমকর্মীদের সামনে সংবাদ সম্মেলন করে তাদের মনোনয়ন প্রত্যাহার করেন। এ সময় তারা নৌকা প্রতীকে লড়াই করা প্রার্থী মাসুম আহম্মেদকে সমর্থন দিয়ে সরে দাঁড়াবার কথা জানান। 

সংবাদ সম্মেলনে তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার উপর শ্রদ্ধা রেখে আমরা নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। একই সাথে বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নেয়া মাসুম আহম্মেদকে সমর্থন জানিয়ে তার পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। আসন্ন নির্বাচনে তাকে জয়যুক্ত করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন