Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে বিপুল গাঁজাসহ গ্রেফতার ৩

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২১, ১০:৩৮ পিএম

আড়াইহাজারে বিপুল গাঁজাসহ গ্রেফতার ৩
Swapno

আড়াইহাজারে সাড়ে ৭ কেজি গাঁজা ও ৪ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। সোমবার (২৫ অক্টোবর) আড়াইহাজারের সাদারদিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার লে. কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

 


গ্রেফতারকৃত আসামীরা হলো: মো. জুয়েল বাহার (১৯), মো. আবু সালেহ ওরফে জীবন (১৯) ও মো. সোরাপ মিয়া (২০)। জুয়েল বাহার কুমিল্লার মুরাদনগরের প্যাক দেওরা এলাকার হিরন বাহারের ছেলে, মো. আবু সালেহ ব্রাহ্মণবাড়ীয়ার বিজয়নগরের নল গুরিয়া এলাকার সোলাইমানের ছেলে এবং সোরাপ মিয়া ব্রাহ্মণবাড়ীয়ার বিজয়নগরের সিঙ্গারবিল এলাকার ছিদ্দিক মিয়ার ছেলে।

 


র‌্যাব জানায়, আড়াইহাজারে সাড়ে ৭ কেজি গাঁজা ও ৪ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে গাঁজা ও ফেনসিডিল সংগ্রহ করে আড়াইহাজার থানা ও এর আশেপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন