Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২১, ১০:৫২ পিএম

ফতুল্লায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
Swapno

ফতুল্লায় যাত্রীবাহী বাসের ধাক্কায় শোয়াইব (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৮টায় ফতু্ল্লার কাশিপুর এলাকায় নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কে এই দূর্ঘটনা ঘটে। নিহত শোয়াইব ফতুল্লার ইসদাইর এলাকার আবু মঈনের ছেলে। এ সময় মোটরসাইকেলের পেছনে বসা আরো একজন আরোহী আহত হন। তাৎক্ষনিক তাকে সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান জানান, একটি মোটর সাইকেলে দুই যুবক নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ যাওয়ার পথে যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। এই দূর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে। মোটরসাইকেলের অন্য আরোহীকে আহত অবস্থায় চিকিৎসার জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন