Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লার কুতুবপুরে গৃহবধূ ​ধর্ষণের শিকার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২১, ১১:৫৪ পিএম

ফতুল্লার কুতুবপুরে গৃহবধূ ​ধর্ষণের শিকার
Swapno

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাড়ীওয়ালার ভায়রার ছেলের কর্তৃক ধর্ষনের শিকার হয়েছেন এক গৃহবধূ (২৬)। ঘটনাটি ঘটেছে ফতুল্লা মডেল থানার কুতুবপুর ইউনিয়নের উত্তর দেলপাড়া এলাকায়। অভিযুক্ত নুর শাহ আলম মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার কলমা ইউনিয়নের বড়াকুল গ্রামের মৃত নেয়ামত হাওলাদারের পুত্র।

 

এ ঘটনায় ধর্ষিতা গৃহবধূর মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় বাড়ীওয়ালার ভায়রার ছেলে নুর শাহ আলম (৩৫) কে আসামী করে বুধবার (২৭ অক্টোবর) ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

 


মামলায় উল্লেখ্য করা হয় ফতুল্লার কুতুবপুরের উত্তর দেলপাড়া এলাকায় বাপ্পিদের বাড়ীতে ভাড়ায় বসবাস করে আসছিলো বাদীর মেয়ে ও মেয়ের জামাতা। বাদীর মেয়ের জামাই অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে। 

 

গত কয়েক দিন পূর্বে বাড়ীওয়ালার ভায়রার পুত্র অভিযুক্ত শাহ নুর আলম মুন্সিগঞ্জ থেকে বাড়ীওয়ালার বাড়ীতে বেড়াতে আসে। চলতি মাসের ১৪ তারিখ ভুক্তভোগী গৃহবধূর স্বামী কাজের জন্য বাড়ীর বাইরে গেলে অভিযুক্ত নুর শাহ আলম গৃহবধূকে একা পেয়ে হাত চেপে টেনে হিচড়ে নিয়ে যাওয়ার চেস্টা করলে ডাক-চিৎকার করলে হাত ছেড়ে দেয়। বিষয়টি বাড়ীওয়ালা কে জানানো হয়। পরবর্তীতে ২১ অক্টোবর বেলা ১১ টার দিকে গৃহবধূ কে  কৌশলে অভিযুক্ত ধর্ষক একটি ঘরে নিয়ে মুখ চেপে ধরে ভয়-ভীতি প্রদর্শন করে জোড়পূর্বক ধর্ষন করে পালিয়ে যায়। 

 

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হারেছ শিকদার জানায়, গৃহবধূ কে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত ধর্ষক কে গ্রেপ্তারের চেস্টা চলছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন