এনায়েতনগর ৭নং ওয়ার্ডে ফুটবল নিয়ে নির্বাচনী মাঠে জাকারিয়া জাকির
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২১, ১০:৩৬ পিএম
আগামী ১১ নভেম্বর ২য় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে মাঠে নেমেছেন এনায়েতনগর ইউনিয়ন ৭নং ওয়ার্ডের সফল মেম্বার এবং পূণরায় মেম্বার পদপ্রার্থী মীর জাকারিয়া জাকির। বুধবার (২৭ অক্টোবর) দুপুরে রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাচন অফিসার আফরোজা খাতুন প্রার্থীদের মাঝে এ প্রতীক বরাদ্দ করেন।
এ সময় মেম্বার পদপ্রার্থী জাকারিয়া জাকির বলেন, নির্বাচনী প্রচারণাই মোক্ষম বিষয় নয়, জনগণের পাশে থেকে সমাজের সুন্দর অবকাঠামো তৈরি ও উন্নয়নমূলক কর্মকাণ্ড করাই আমার কাছে মূল উদ্দেশ্যে। ইনশাআল্লাহ আগামী ১১ই নভেম্বর ইউপি নির্বাচনে ৭নং ওয়ার্ডবাসী আমাকে ফুটবল মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন। আমি ঠিক একইভাবে মানুষের পাশে থেকে সমাজের সুন্দর অবকাঠামো তৈরি করতে চাই। মাদক ও সন্ত্রাস নির্মূলে কোন ছাড় দেয়া হবে না। আমার ৭নং ওয়ার্ডে মাদক ও সন্ত্রাসের এক বিন্দু জায়গা হবে না ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, আমি সমাজের জন্য সাধ্যনুযায়ী কাজ করার চেষ্টা করেছি। সুখে দুঃখে জনগনের পাশে থাকলে ইনশাআল্লাহ তারাই আমাকে মন থেকে খুঁজে নিবে। আগামীতে আমার ওয়ার্ডকে সকল ওয়ার্ডের মধ্যে রোল মডেল হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি এখন যেভাবে সাধারণ মানুষের পাশে আছি, ভবিষ্যতেও যেন ঠিক একইভাবে সাধারন মানুষের পাশে থেকে তাদের সেবা করতে পারি।


