সিদ্ধিরগঞ্জে ১৯ দিনেও সন্ধান মিলেনি নিখোঁজ ছাত্রের
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২১, ১০:৪৬ পিএম
সিদ্ধিরগঞ্জে একটি মাদ্রাসা থেকে নিখোঁজের ১৯ দিন পেরিয়ে গেলেও সন্ধান মিলেনি ওই মাদ্রাসা ছাত্র নাজমুল সিকদারের (১০)। এ ঘটনায় ছাত্রের পিতা সুমন সিদ্ধিরগঞ্জ থানায় একটি জিডি করেন। জিডি নং -৭৩৮।
জিডিতে তিনি উল্লেখ করেন, নিখোঁজ ছাত্র নাজমুল সিকদার মিজমিজি পাগলা বাড়ী হোসাইনিয়া কওমিয়া মাদ্রাসার বোডিংয়ে থেকে নূরানী বিভাগে পড়াশোনা করত। গত ৯ অক্টোবর বিকেলে সে মাদ্রাসা থেকে বের হয়ে আর ফিরেনি । এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। নিখোঁজের সময় তার পড়নে ছিল, সুরমা রংয়ের পাঞ্জাবি ও লুঙ্গী, গায়ের রং ফর্সা ওউচ্চতা প্রায় ৪ ফিট।
এদিকে ছেলেকে হারিয়ে মা পাগল প্রায়, হয়ে আছেন শয্যাশায়ী। কেউ যদি নিখোঁজ নাজমুল সিকদারের সন্ধান পান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা অথবা সন্ধানদাতার নিকটস্থ থানায় জানানোর অনুরোধ জানিয়েছেন তার পিতা সুমন মিয়া।


