Logo
Logo
×

নগরের বাইরে

গোগনগর ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফজর আলীর গণসংযোগ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২১, ১১:৩৫ পিএম

গোগনগর ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফজর আলীর গণসংযোগ
Swapno

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোগনগর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ফজর আলী নির্বাচনী গণসংযোগ করেছেন। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেলে ফকির বাড়ীর তৃতীয় শীতলক্ষ্যা সেতুর সামনে থেকে ফজর আলীর সমর্থনে এ মিছিল বের হয়।


এ সময় গোগনগর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে আগত সকল মেম্বার প্রার্থী ও তাদের সমর্থনকারীরা এসে জড়ো হয় নির্মানাধীন তৃতীয় শীতলক্ষ্যা সেতুর সামনে। এসময় মিছিলটি জনসমুদ্রে পরিণত হয়। পরে মিছিলটি নতুন সৈয়দপুর থেকে বের হয়ে চরসৈয়দপুর ৯নং ওয়ার্ড ঘুরে ৮নং ওয়ার্ড মদনবাড়ি, ৭নং ওয়ার্ড এলাকা, মধ্য এলাকা, ৬নং ওয়ার্ড, ৫নং ওয়ার্ড এলাকা প্রদক্ষিণ করে পুরাতন সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়।

 


মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী ফজর আলী বলেন, আজ আমি অত্যন্ত খুশি। কারন গোগনগর ইউনিয়নের সাধারণ মানুষ আমাকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দিচ্ছে। তাদের দোয়া, সমর্থন আর ভালোবাসায় আমি চিরঋনি হয়ে রইলাম। গোগনগর ইউনিয়নবাসীর কাছে আমার চাওয়ার কিছু নেই। আমি শুধু তাদের সহযোগীতা চাই। আমার বড় ভাই প্রয়াত নওশেদ আলীর যেসমস্ত অসমাপ্ত কাজ রয়েছে সেগুলো আমি পূরণ করবো। এই ইউনিয়নকে আমি অবশ্যই একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।

 

এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা নাজির ফকির, শ্রমিক লীগ নেতা মুজিবুর রহমান, বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক আক্তার হোসেন, ৩নং ওয়ার্ড মেম্বার প্রার্থী তোফাজ্জল হোসেন কাবীল, ৭নং ওয়ার্ড মেম্বার প্রার্থী তোফাজ্জল হোসেন, বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক দেলোয়ার হোসেন, কাশেম সম্রাট, সৈয়দ হোসেন, ৮নং ওয়ার্ড মেম্বার প্রার্থী সম্রাট সরদারসহ গোগনগর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন