ছবি ও ভিডিও নেটে ছাড়ার হুমকি দিয়ে ১০ লাখ টাকা দাবি
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২১, ১১:৫৪ পিএম
ভালো সম্পর্ক থাকাকালীন সময়ে ধারণ করা ছবি ও ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে এক নারীর কাছ থেকে ১০ লাখ টাকা অর্থ দাবি করেছেন সিদ্ধিরগঞ্জের এক ব্যক্তি। অভিযুক্ত ঐ ব্যক্তির বিরুদ্ধে ঐ নারী প্রশাসনের বিভিন্ন দফতরে ডাকযোগে অভিযোগ পত্র পাঠিয়েছেন। ঐ অভিযোগপত্র বৃহস্পাতিবার সিদ্ধিরগঞ্জ থানায় পৌছালে গতকাল শুক্রবার গণমাধ্যম কর্মীরা জানতে পারে।
পুলিশ বলছে, এ ব্যাপারে তারা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে। সিআইডির প্রধান কার্যালয়সহ প্রশাসনের বিভিন্ন দফতরে প্রেরিত অভিযোগের সূত্রে জানাগেছে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি কালুহাজী রোড এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আলী আজগরের সাথে একই এলাকার রহিমা (ছদ্ম নাম) সাথের ভাল সম্পর্ক ছিলো। ঐ সময় তারা বিভিন্ন ধরণের ছবি ও ভিডিও ধারণ করে। একই সময় ঐ নারী আলী আজগরের কাছ থেকে লাভের উপর (সুদে) ১১ লাখ টাকা হাওলাদ নিয়ে সুদসহ ২৫ লাখ টাকা পরিশোধ করে। যা সিদ্ধিরগঞ্জ থানায় ইতিপূর্বে আপোষ মীমাংশা হয়েছিলো।
গত এক বছর যাবত ঐ নারীর সাথে আলী আজগরের কোন সম্পর্ক নেই। কিন্তু আলী আজগর ঐ এলাকার চাঁন মিয়ার ছেলে জনৈক আলেক মিয়া, রুমা আক্তারসহ বিভিন্ন লোকজনকে দেখিয়ে ঐ নারীর বিরুদ্ধে নোংরা কথা রটাচ্ছে বলে উল্লেখ করা হয় ঐ অভিযোগে। পরবর্তীতে ঐ নারী আলী আজগরের কাছ থেকে তার ছবি ও ভিডিও ফেরত চাইলে আলী আজগর দেব দিচ্ছি বলে ঘুরাচ্ছে ঐ নারীকে। একই সাথে ঐ নারীর নিকট থেকে ১০ লাখ টাকা অর্থ দাবি করছে।
উক্ত টাকা না দিলে ভিডিও এবং ছবিগুলো ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দিচ্ছে আলী আজগর। উপায়ন্তর না পেয়ে ঐ নারী প্রশাসনের স্মরণাপন্ন হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগের অনুলিপি নারায়ণগঞ্জ পুলিশ সুপার এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবরেও পাঠানো হয়েছে। গত ২৩ অক্টোবর পোস্ট অফিসে পোস্ট করা অভিযোগ বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জ থানায় আসে বলে সিদ্ধিরগঞ্জ থানা সূত্রে জানাগেছে। যা গতকাল শুক্রবার গণমাধ্যম কর্মীরা জানতে পেরেছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (সার্বিক) মোঃ মশিউর রহমান বলেন, ঐ নারীর অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


