Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়ীতে পিস্তল ঠেকিয়ে দূর্ধর্ষ ডাকাতি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২১, ১১:৪৪ পিএম

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়ীতে পিস্তল ঠেকিয়ে দূর্ধর্ষ ডাকাতি
Swapno

রূপগঞ্জের বিশিষ্ঠ ব্যবসায়ী হাজী মোঃ বিল্লাল হোসেনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানা যায়। ডাকাতদল ওই ব্যবসায়ীর পরিবারের সদস্যদের পিস্তল তাক করে হাত-পা বেঁধে রেখে ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নেয়। শুক্রবার (৩০ অক্টোবর) মধ্য রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। 


জানাযায়, শুক্রবার রাত সোয়া ২টার দিকে ৭/৮ সদস্যের একদল ডাকাত বাড়ির প্রধান ফটকের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ব্যবসায়ী বিল্লাল হোসেন ও তার ছেলে শামিম মিয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারিতে থাকা ২৭ ভরি স্বর্ণালংকারসহ নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। 


এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, স্বর্ণালংকার ও টাকা উদ্ধারসহ ডাকাতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন