বিপুল গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২১, ১২:১০ এএম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাব সদস্যদের দেখে দৌড়ে পালানোর চেষ্টাকালে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাবের একটি দল। এ সময় তাদের হাতে থাকা প্লাষ্টিকের ব্যাগ তল্লাশী করে ৭.৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। শনিবার (৩০ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু।
গ্রেফতাকৃতরা হলেন: চাঁদপুর জেলার কচুয়া থানার ভিয়েরা গ্রামের মৃত আসমত আলীর ছেলে মোঃ জসিম (৩৫) ও মৃত লোকমান মিয়ার ছেলে মো. স্বপন মিয়া (২৪)।
র্যাব জানায়, শুক্রবার রাত ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় চট্টগ্রামগামী মহাসড়কের গ্রীন লাইন (প্রাঃ) লিঃ বাস কাউন্টার এলাকায় উপস্থিত হয় র্যাবের একটি দল। এসময় কতিপয় ২ জন লোক প্লাষ্টিকের ব্যাগ হাতে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদেরকে ধরা হয়। পালানোর কারণ জিজ্ঞাসা করলে তারা সন্তুষ্টজনক উত্তর না পাওয়ায় তাদের হাতে থাকা প্লাষ্টিকের ব্যাগ তল্লাশী করলে ওই মাদকদ্রব্য (গাঁজা) পাওয়া যায়। আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।


