Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার, অপহরনকারী গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২১, ১২:২২ এএম

বন্দরে অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার, অপহরনকারী গ্রেফতার
Swapno

বন্দরে মাদ্রাসা ছাত্রী অপহরণের ১০ দিন পর অপহৃত ছাত্রী উদ্ধারসহ তহিদুল ইসলাম (৩০) নামে এক অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩০ অক্টোবর) উপজেলার কলাগাছিয়া এলাকা থেকে অপহৃত মাদ্রাসা ছাত্রীকে উদ্ধারসহ ঐ অপহরণকারীকে গ্রেফতার করে পুলিশ।

 

অপহরণকারী তহিদুল ইসলাম বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকার মৃত জেদ্দাল মিয়ার ছেলে । এ অপহরণের ঘটনায় অপহৃতা মাদ্রাসা ছাত্রীর মা নারর্গিস বেগম আদালতে অপহরণ মামলা দায়ের করেন।

 

জানা গেছে, গত ১৯ অক্টোবর সন্ধ্যা ৭টায় চর ঘারমোড়া এলাকার অপহৃতা প্রয়োজনীয় কাজে আসলে ওই সময় উৎপেতে থাকা তহিদুল ইসলামসহ আরো বেশ কয়েকজন তাকে অপহরণ করে নিয়ে যায়। এতোদিন নিখোঁজ ছিলো ঐ ছাত্রী। পরে শনিবার ৩০ অক্টোবর উপজেলার কলাগাছিয়া এলাকা থেকে অপহৃত মাদ্রাসা ছাত্রীকে উদ্ধারসহ ঐ অপহরণকারীকে গ্রেফতার করে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ। 


এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা জানান, উদ্ধারকৃত ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ২২ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে। সেই সাথে দুপুরে গ্রেফতারকৃতকে অপহরণ মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।      
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন