এনায়েতনগর ইউপির চেয়ারম্যান আসাদুজ্জামানকে মিজানের শুভেচ্ছা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২১, ০১:১৮ এএম
এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান ও পূণরায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আসাদুজ্জামানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মিজানুর রহমান মিজান।
শনিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ফতুল্লার মাসদাইর এলাকায় এনায়েতনগর ইউনিয়ন ৮নং ওয়ার্ড সর্বস্তর জনগণের আয়োজনে উঠান বৈঠকে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান যুবলীগ নেতা মোঃ মিজানুর রহমান মিজান।
বৃহত্তর মাসদাইর পঞ্চায়েত পরিষদের সাধারন সম্পাদক আব্দুল কাদির প্রধানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, পঞ্চায়েত পরিষদের জয়েন্ট সেক্রেটারী জালাল উদ্দিন প্রধান, এনায়েতনগর ইউনিয়নের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ রমিজ উদ্দিন রমু, বৃহত্তর মাসদাইর ৭, ৮ও ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মতি প্রধান, হাজী মোঃ আলাউদ্দিন, আলেক চাঁন প্রধান, ফতুল্লা থানা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মোঃ শফিক, বদরুল আলম, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এ মান্নান, শ্রমিক লীগ নেতা মোঃ রকমত উল্লাহ, নাসিক ২২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক কাউন্সিলর ইসরাত জাহান খান স্মৃতি ও এনায়েতনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রঞ্জিত মন্ডল প্রমুখ।


