Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২১, ০৯:০৯ পিএম

রূপগঞ্জে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
Swapno

রূপগঞ্জে অজ্ঞাত এক যুবকের (৩২) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রবিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। এরআগে র‌্যাব-১ এর সদস্যরা গুলিবিদ্ধ ওই যুবককে হাসপাতালে নিয়ে গিয়েছিল।

 

এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর জাহান জানান, ভোর ৪টার দিকে গুলিবিদ্ধ যুবকের লাশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন র‌্যাব এর সদস্যরা। হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে।

 

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ এ বিষয়ে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত র‌্যাবের পক্ষ থেকে তাদের কিছুই জানানো হয়নি। ফলে কীভাবে ওই যুবক গুলিবিদ্ধ হয়েছেন সে বিষয়ে কিছু জানাতে পারেননি। লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেখানে পিবিআইয়ের সদস্যরা নিহতের আঙ্গুলের ছাপ নিয়ে লাশটির পরিচয় শনাক্ত করবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন