Logo
Logo
×

নগরের বাইরে

বিজয়ী হলে কদম আলী ব্রিজ করে দিবো: বাদল

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২১, ০৯:১৬ পিএম

বিজয়ী হলে কদম আলী ব্রিজ করে দিবো: বাদল
Swapno

কাশীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সফল চেয়ারম্যান ও পূণরায় চেয়ারম্যান পদপ্রার্থী এম সাইফ উল্লাহ বাদল এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (৩১ অক্টোবর) বিকেলে ফতুল্লার চর কাশীপুর তিন রাস্তার মোড় এলাকায় কাশীপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড সর্বস্তরের জনগণের আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। 


এ সময় প্রধান অতিথি কাশীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম সাইফ উল্লাহ বাদল বলেন, কাশীপুরে যে উন্নয়ন হয়েছে তা আমার চাইতে আপনার ভালো জানেন। যেহেতু এই রাস্তা দিয়ে আপনারাই চলাচল করেন। আমি আজ আপনাদেরকে নতুন একটা মেসেজ দিতে চাই সেটা হলো, কদম আলী স্কুল আপনারা সকলেই চিনেন কদম আলী স্কুল থেকে শুরু করে বক্তাবলী পর্যন্ত আমি যদি আগামীতে আবার নির্বাচিত হই তাহলে সেখানে একটা কদম আলী ব্রিজ করে দিবো। যাতে করে আপনারা এই ব্রিজ দিয়ে বিভিন্ন জায়গায় যেতে পারেন। 


এছাড়াও সাইফ উল্লাহ বাদল বলেন, আগামী ১১ নভেম্বর আপনারা আপনাদের ভোটতো দিবেনই এবং যারা ঘরে বসে থাকবে তাদের নিয়ে গিয়ে নৌকা মার্কায় ভোট দিবেন। যতো তাড়াতাড়ি সম্ভব অত্র এলাকার অনেক জায়গায় বিদ্যুৎ এর খুটি এখনো বসানো হয় নাই। আমি অচিরেই সেই সমস্ত স্থানে বিদ্যুৎ এর খুটির ব্যবস্থা করবো। যাতে করে এই এলাকাকে যারা চর অঞ্চল বলে আমি বলি এটা একটি উপ-শহর। মধ্য নরসিংপুরকে একটা উপ-শহরে রূপান্তরিত করা হবে।


বৈঠকে সিরাজুল ইসলাম মাদবরের সভাপতিত্বে এবং কাশীপুর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেনের সার্বিক পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু চন্দন শীল, ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফুল আলম, সহ-সভাপতি গিয়াসউদ্দিন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির রতন, সহ প্রচার সম্পাদক রেহান শরীফ বিন্দু, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক এম এ সাত্তার, ৩নং ওয়ার্ডের সফল মেম্বার ও পূনরায় মেম্বার পদপ্রার্থী শামীম আহম্মেদ প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন