Logo
Logo
×

নগরের বাইরে

কাশীপুর ৯ নং ওয়ার্ডে ঢালাই কাজের উদ্বোধন করেন মেম্বার খোকন সরদার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২১, ১১:৪৭ পিএম

কাশীপুর ৯ নং ওয়ার্ডে ঢালাই কাজের উদ্বোধন করেন মেম্বার খোকন সরদার
Swapno

কাশীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড পশ্চিম নগরের আর.সি.সি রাস্তার ঢালাই কাজের উদ্বোধন করেন  ৯নং ওয়ার্ড সুযোগ্য ও সফল মেম্বার আলহাজ্ব শফিউদ্দিন খোকন সরদার।

 

শনিবার (৩০ অক্টোবর) সকাল ৯ টায় নারায়নগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড পশ্চিম দেওভোগ পশ্চিম নগর এলাকায় টিটু সিকদারের বাড়ি থেকে অনিক সিকদারের বাড়ি পযর্ন্ত রাস্তার আর.সি.সি রাস্তার ঢালাই কাজের উদ্বোধন করেন  ৯নং ওয়ার্ডে সুযোগ্য ও সফল মেম্বার বর্তমান ফুটবল মার্কা প্রতীকের মেম্বার প্রার্থী আলহাজ্ব শফিউদ্দিন খোকন সরদার।

 

উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অত্র এলাকার সমাজ সেবক ইব্রাহীম শেখ, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রুস্তম সিকদার, মাসুদ বক্স, হাজী সাজ্জু দেওয়ান, আবু হোসেন খোকা, জেলা যুব শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক গাজী লিটন, রহমত উল্লাহ মানিক, শেখ হাসু, শেখ রাসেল পরিষদের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম সিহাব সহ প্রমূখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন