Logo
Logo
×

নগরের বাইরে

মধ্য নরসিংপুর জনগণের আয়োজনে বাদলের উঠান বৈঠক

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০১ নভেম্বর ২০২১, ০৪:০১ এএম

মধ্য নরসিংপুর জনগণের আয়োজনে বাদলের উঠান বৈঠক
Swapno

কাশীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এম সাইফ উল্লাহ বাদল এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

 

রবিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় মধ্য নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে মধ্য নরসিংপুরের সর্বস্তরের জনগণের ব্যানারে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী এম সাইফউল্লাহ বাদল।


মধ্য নরসিংপুর এর বিশিষ্ট সমাজ সেবক মোঃ বারেক মাদবর এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু চন্দন শীল, ফতুল্লা থানা আওয়ামী লীগের, সহ-সভাপতি গিয়াসউদ্দিন, সহ-সভাপতি আশরাফুল আলম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক হুমায়ন কবির রতন, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সাত্তার, কাশীপুর ৩নং ওয়ার্ড মেম্বার প্রার্থী শামীম আহম্মেদ, কাশীপুর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম, ফতুল্লা থানা যুবলীগ নেতা শরিফ হোসেন, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন, ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা মিয়া, ১,২,৩ মহিলা মেম্বার প্রার্থী সুলতানা রাজিয়া চৌধুরী, আওয়ামী লীগ নেতা সাত্তার বেপারী, মধ্য নরসিংপুর পঞ্চায়েত কমিটির সদস্য মোঃ খোকন, আবু সুফিয়ান চৌধুরী, এস এম জসিম, সিরাজুল ইসলাম, যুবলীগ নেতা নজরুল ইসলাম ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শিক্ষা বিষয়ক সম্পাদক মশিউর রহমান দুলাল প্রমুখ।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন