Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে রাস্তা পারাপারকালে ট্রাক চাপায় পথচারী নিহত

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০২ নভেম্বর ২০২১, ১২:০৩ এএম

রূপগঞ্জে রাস্তা পারাপারকালে ট্রাক চাপায় পথচারী নিহত
Swapno

রূপগঞ্জে ট্রাক চাপায় গাফফার মিয়া (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। সোমবার (১লা নভেম্বর) উপজেলার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের কালাদী গ্রীণ ইউনিয়ভার্সিটির সামনে এ ঘটনা ঘটে। নিহত গফফার মিয়া উপজেলার নোয়াগাঁও এলাকার বাসিন্দা।

 


এ বিষয়ে ভূলতা হাইওয়ের ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক সালাউদ্দিন জানান, সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের কালাদী গ্রীণ ইউনিয়ভার্সিটির সামনে দিয়ে গাফফার মিয়া রাস্তা পার হচ্ছিল।

 

এ সময় দ্রুত গতি সম্পূর্ন একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৬-৬৯৩৩) গাফফার মিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে নিহতের লাশ হাইওয়ে পুলিশের হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন