Logo
Logo
×

নগরের বাইরে

ইসমাইল হোসেন মুরুব্বির মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া

Icon

যুগের চিন্তা অনলাইনস

প্রকাশ: ০২ নভেম্বর ২০২১, ০৩:৩৩ এএম

ইসমাইল হোসেন মুরুব্বির মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া
Swapno

বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন ( বি-১৬৬৫) এর প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক মরহুম ইসমাইল হোসেন মুরুব্বির ১৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১ নভেম্বর) বিকেলে বাংলাদেশ আন্তঃজিলা ট্রাকচালক শ্রমিক ইউনিয়ন পাগলা শাখার কার্যালয়ের সামনে বাংলাদেশ আন্তঃ জিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সভাপতি ও জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাউসার আহম্মেদ পলাশ'র সভাপতিত্বে এ স্মরণ সভার আয়োজন করা হয়।

 

এসময় শ্রমিকলীগ নেতা কাউসার আহম্মেদ পলাশ বলেন, অনেক রক্ত, আন্দোলন, সংগ্রাম, ঘাম ও ত্যাগের বিনিময়ে বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছে। এ সংগঠন ট্রাক চালকদের প্রাণের সংগঠন। এই আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন বাংলার যে কোন পরিবহন আন্দোলনে অংশ গ্রহন না করলে আন্দোলন সফল হয়না। আজ আমাদের আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি গঠন নিয়ে খেলামেলা চলছে, আমরা ঐ সকল তাসের খেলা ও কুচক্রি খেলা খেলতে দিবোনা। 

 

পলাশ আরো বলেন, আমরা শাখা সমূহ সম্বন্বয় পরিষদ গঠন করেছি। বিগত দিনে যেভাবে এ দেশের পরিবহন শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করার আন্দোলনে আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন নেতৃত্ব দিয়েছে তেমনিভাবে আগামী দিনেও আন্তঃজিলা রক্ষার্থে আমরা ঐক্যবদ্ধ হয়ে অনতিবিলম্বে কয়েক দিনের মধ্যে কেন্দ্রীয় কমিটির সমস্ত দায়িত্ব সম্বন্বয় পরিষদ নিয়ে সাধারন সভা দিয়ে শ্রম আইনের বিধান অনুযায়ী কেন্দ্রীয় কমিটির নির্বাচন প্রতিষ্ঠিত করবো। 


এছাড়াও তিনি বলেন, ট্রাক চালকের অধিকার আদায়ের লক্ষ্যে প্রয়াত ইসমাইল হোসেন মুরব্বী ১৯৭৩ সালে ট্রাক চালকদের প্রাণের এই সংগঠনকে প্রতিষ্ঠিত করেছেন। আজ তার মৃত্যুবাষির্কীতে আমরা তার আদর্শ বুকে ধারন করে এই সংগঠনের কর্মক্রম গতিশীল করার প্রতিজ্ঞাবদ্ধ হলাম। 


এসময় স্মরণ সভায় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মিল্লাত হোসেন, বালুর ঘাট শাখার ও শাখার সমূহের সম্বন্বয় পরিষদের সভাপতি মজিবুর রহমান, মোহাম্মদপুর শাখার সভাপতি নসু মিয়া, দয়াগঞ্জ শাখার সভাপতি আদম আলী, সম্পাদক আঃ হক, সহ সভাপতি হীরা, শিমরাইল শাখার সম্পাদক রতন, কেন্দ্রীয় কমিটির সদস্য শাহ আলম, পাগলা শাখার সম্পদক জজ মিয়া, শ্রমিকলীগ নেতা এস এম হুমায়ুম, শ্রমিক নেতা জাহাঙ্গির আলম, শাহাদাৎ হোসেন সেন্টু ও কবির হোসেন রাজু প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন