বন্দরে র্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০২ নভেম্বর ২০২১, ০৯:৫০ পিএম
বন্দর থানার নেহাল সর্দারবাগ ফেক্টরী গেইটের লাউশার রোড এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ আফজাল হোসেন (৩০)কে গ্রেফতার করে র্যাব-১১ এর একটি অভিযানিক দল। এসময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় অবস্থিত র্যাব-১১ এর মিডিয়া অফিসার (এএসপি) মোঃ রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, ১লা নভেম্বর রাত ৬ টা ২৫ মিনিটে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার নেহাল সর্দারবাগ ফেক্টরী গেইটের লাউশার রোড এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ আফজাল হোসেন (৩০)কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটককৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত। আসামী নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় মাদক দ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। আসামীর বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।


