ফতুল্লায় প্রেমিকার ধর্ষণ মামলায় প্রেমিক গ্রেফতার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০২ নভেম্বর ২০২১, ১০:৩৭ পিএম
ফতুল্লার ভোলাইলে প্রেমিকার ধর্ষণ মামলায় প্রেমিক জয় আলীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২ নভেম্বর) বিকেলে ভোলাইলের গেদ্দারবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী জয় আলী ফতুল্লার ফারিয়া গার্মেন্টসে চাকরি করতেন। কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার দৌলতখালী এলাকার বাবলু রহমানের ছেলে জয় এবং ভোলাইল গেদ্দারবাজার এলাকার সবুজ খানের বাড়িতে ভাড়া থাকতেন তিনি।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, ভুক্তভোগী (২৩) তরুণীও একই গার্মেন্টসে চাকরি করতেন। সেই সূত্রে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একই সঙ্গে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে ফতুল্লার পূর্ব গোপালনগর এলাকায় হাজী দেলোয়ারের ভাড়াটিয়া বাড়িতে বসবাস করেন।
এ সময় তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। এরপর বিয়ের জন্য প্রেমিক জয় আলীকে চাপ দিলে জয় পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় মামলা করলে অভিযুক্ত জয় আলীকে গ্রেফতার করা হয়।


