সোনারগাঁয়ের ৮ ইউপিতে প্রার্থী ৩৫৫
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২১, ০৮:৫৭ পিএম
তৃতীয় ধাপে আগামী ২৮ অক্টোবর সোনারগাঁ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২ নভেম্বর) ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে ২৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ৬২ জন ও সাধারণ সদস্য পদে ২৬৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে এই তথ্য জানা যায়।
সোনারগাঁ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে উপজেলার ১০টি ইউপির মধ্যে ৮টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। মামলা জটিলতার কারণে দু’টি ইউপির নির্বাচন স্থগিত রয়েছে। এবার উপজেলা নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকসহ ইসলামী আন্দোলনসহ কয়েকটি দল ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এ নির্বাচনে কাঁচপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৫৫ জন তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। পিরোজপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ২ জন।
এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ৭ জন ও সাধারণ সদস্য পদে ৪৬ জন তাদের মনোনয়নপত্র দাখিল করেন। সাদিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩ জন। সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৩৬ জন মনোনয়নপত্র দাখিল করেন।
জামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৬ জন। সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ৪৫ জন মনোনয়নপত্র দাখিল করেন। নোয়াগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৬ জন। সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জন ও সাধারণ সদস্য পদে ৩১ জন।
এছাড়া সনমান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩ জন। সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জন ও সাধারণ সদস্য পদে ৫৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
উল্লেখ্য, সোনারগাঁয়ের ৮ ইউপি নির্বাচনে মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর। ভোট গ্রহণ হবে ২৮ নভেম্বর


