Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে ১০ বছরের শিশু ধর্ষণের ঘটনায় গ্রেফতার ২

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২১, ১১:০৩ পিএম

আড়াইহাজারে ১০ বছরের শিশু ধর্ষণের ঘটনায় গ্রেফতার ২
Swapno

আড়াইহাজার উপজেলায় ১০ বছরের কন্যাশিশুকে ধর্ষণ মামলায় দেলোয়ার হোসেন ও কাজলী বেগম নামে ২ জনকে গ্রেফতার করেছে আড়াইহাজার থানা পুলিশ।

 

মঙ্গলবার (২ নভেম্বর) সকালে ভুক্তভোগী শিশুর পিতা এ মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত আসামীরা হলো, উপজেলার কৃষ্ণপুরা এলাকার দেলোয়ার হোসেন (৪০) ও তার সহযোগী কাজলী বেগম (২৪)।


মামলা সূত্রে জানা যায়, সোমবার স্থানীয় মাদ্রাসা থেকে বাসায় ফেরার সময় পূর্ব পরিচিত কাজলী বেগম শিশুটিকে ডেকে তার বাসায় নিয়ে যায়। সেখানেই শিশুটিকে ধর্ষণ করে দেলোয়ার।


এ বিষয়ে আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) জোবায়ের হোসেন জানান, মঙ্গলবার দুপুরে দেলোয়ার ও কাজলী বেগমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন